সময় কলকাতা ডেস্ক: আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি ধুপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। সমস্যায় সাধারণ মানুষ। প্রকৃতির রূদ্ররূপের কাছে যেন সব শক্তিই হার মানে। নিমেশের মধ্যেই নষ্ট হয়ে যায় সবকিছুই। বুধবার ক্ষনিকের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে জলপাইগুড়ি ধুপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। কোথাও ভেঙে পড়েছে গাছ, কোথাও ভেঙে গিয়েছে ঘরবাড়ির একাংশ। ক্ষয়ক্ষতির সম্মুখীন মানুষজন। নষ্ট হয়ে গিয়েছে চাষের জমি।
মূলত, বারোঘরিয়া ,খলাই গ্রাম, ধূপগুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকাই ক্ষতিগ্রস্ত । তবে, বেশি ক্ষতিগ্রস্ত বারঘরিয়া এলাকা এবং খলাই গ্রাম এলাকায় বেশিরভাগ জায়গা। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যার বেশ কিছুক্ষণের ঝড়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ধূপগুড়ি ব্লকের বেশ কয়েকটি এলাকার মানুষজন। ক্ষয়ক্ষতির খবর পেয়েই ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি পুরসভার উপ পুরপিতা রাজেশকুমার সিং সহ অন্যান্য আধিকারিকরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেন তিনি।

স্থানীয়রা ভেঙে পড়া গাছগুলি সরিয়ে দ্রুত রাস্তা যান চলাচলের উপযুক্ত করে তোলেন। তবে, ঝড়ের পর থেকে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান