সময় কলকাতা ডেস্ক : ১০ বছরের প্রেম থেকে বিয়ে। আর পাঁচটা বিয়ের মতন সামাজিক নিয়ম মেনে বিবাহ সম্পন্ন হল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির রূপ কুমার রায় ও রিমি রায়ের। কিন্তু এই প্রেমের কাহিনী অন্যরকম । ধূপগুড়ির রিমি রায় একজন রূপান্তর কামী । ১০ বছর আগে তার পরিচয় হয় স্থানীয় যুবক রূপের সঙ্গে। তারপর প্রেম। আর তারপর বিয়ে। বিয়েতে সাধারণ মানুষের অংশগ্রহণ দেখে খুশি নবদম্পতি।
আশেপাশের পাড়া-প্রতিবেশীরা সবাই বিয়েতে উপস্থিত ছিলেন। নবদম্পতিকে প্রাণভরে আশীর্বাদ করেন তারা। সমস্ত নিয়ম মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে খুশি নবদম্পতি। রূপ কুমার ও রিমি জানান, আজ তাদের জীবনের এক বড়ই খুশির দিন। তারা পূর্ণ মর্যাদায় সমাজে স্থান পেয়েছে। পরিবারের সদস্যরাও তাদের এই বিয়েতে খুশি বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, সমস্ত বাধা অতিক্রম করে তারা প্রেমের টানে একে অপরের বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। ফলে নবদম্পতিকে আশীর্বাদ করে খুশি তারা। ধূপগুড়ি রূপ কুমার ও রিমির মতন অসংখ্য নজির রয়েছে সারা রাজ্যে। কিন্তু সমাজের বাঁধাধরা নিয়ম ভাঙা এই বিয়ে নজিরবিহীন হয়ে থাকবে ধূপগুড়ি সমাজের বুকে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী