Home » ঘরে বসে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো আইসক্রিম

ঘরে বসে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো আইসক্রিম

সময় কলকাতা ডেস্ক: গরম পড়ার সঙ্গে সঙ্গেই মনে পড়ে আইসক্রিমের কথা। তার সঙ্গে আমের ও জুড়ি মেলা ভার! তাই আইসক্রিম প্রেমীদের জন্য আজ এল ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি।

ম্যাঙ্গো আইসক্রিম তৈরির উপকরণ

• পাকা আমের কাঁথ ১ কাপ,

• টক দই ২-৩ টেবিল চামচ,

• হেভি ক্রিম ২০০ মিলি,

• কনডেন্সড মিল্ক আধ কাপ,

• ভ্যানিলা এসেন্স আধ চা চামচ।

পদ্ধতি

ফ্রিজ থেকে সদ্য বের করা হেভি ক্রিম বিটার দিয়ে বিট করুন। তারপর ‘সফট পিক’ বা চূড়ার মতো হলে এর সঙ্গে কনডেন্সড মিল্ক, আমের কাঁথ, টক দই এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিন।

এরপর মিশ্রণ তৈরি হলে পরিষ্কার প্লাস্টিক আইসক্রিম কন্টেনারে ঢেলে ডিপ ফ্রিজে ছয় থেকে আট ঘণ্টার জন্য রেখে দিতে হবে।

নির্দিষ্ট সময়ের পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন আপনার পছন্দের দারুন টেস্টি ম্যাঙ্গো আইসক্রিম।

About Post Author