সময় কলকাতা ডেস্ক : তবে কি এবার বলিউডে ভাটার দিন এল! বলিউডের ছবিগুলোকে পেছনে ফেলে একের পর এক বক্স অফিসে ঝড় তুলছে তামিল, তেলুগু, কন্নড় ইন্ডাস্ট্রি। পুষ্পার পর আরআরআর, কেজিএফ চ্যাপ্টার ২ মাতিয়ে দিয়েছে দর্শকদের। এবার বক্স অফিস কাঁপাতে আসছে পুষ্পার দ্বিতীয় অংশ। আল্লু অর্জুনের ছবি পুষ্পা: দ্য রাইজ’ চূড়ান্ত সাফল্য পাওয়ার পর পুষ্পার দ্বিতীয় অংশও যে জনপ্রিয় হবে তা বলার অপেক্ষা রাখে না ।

জানা যাচ্ছে, খুব শীঘ্রই পুষ্পার দ্বিতীয় অংশের কাজ শুরু হয়ে যাবে। এমনকি পুষ্পার দ্বিতীয় অংশের জন্য বিরাট অঙ্কের বাজেটও ধার্য করা হয়েছে। পুষ্পার এই দ্বিতীয় অংশের জন্য প্রায় ৪০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। পুষ্পার প্রথম ছবি দক্ষিণী তারকাদের নিয়েই সুপার ডুপার হিট হওয়ায় এবার ও কোনো বলিউড তারকাকে ছাড়াই পুষ্পা ২ কে সফল করতে চান নির্মাতারা। আর দর্শকদের উত্তেজনা দেখে এটা বলতে খুব একটা দ্বিধা থাকার কথা নয় যে পুষ্পা দ্য রাইজের মতো পুষ্পা ২ ও ধামাকা করবে বক্স অফিসে।

মোট ১৯৪ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল ‘পুষ্পা’র প্রথম অংশ। বক্স অফিসে প্রায় ৩৬০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। পুষ্পার শেষেই আভাস পাওয়া গিয়েছিল আসতে পারে এই সিনেমার পরবর্তী অংশ। যা হবে আরও বেশি ধামাকাদার। যা নিয়ে প্রেমীদের মধ্যে রয়েছে যথেষ্ট উত্তেজনা।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে