আবুল কায়ুম গাজী, সময় কলকাতা ডেস্কঃ এই বছর আইপিএলের যাত্রা শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের । গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চেন্নাইকে। কিন্তু, আইপিএল ২০২২ থেকে বাদ পড়ার সময়, চেন্নাইয়ের সমর্থকদের মধ্যে একটি বড় প্রশ্ন উঠেছিল। সেটি হল, এমএস ধোনি কি পরের আইপিএল খেলবেন? পরের মরশুমেও কি তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হবেন? উত্তর হল হ্যাঁ। আর এটা মাহি নিজেই জানিয়েছেন। তিনি বলেন, “হ্যাঁ, আমি আইপিএল ২০২৩ সেও খেলব।আর এটা কিভাবে হতে পারে যে আমি চেন্নাই ভক্তদের বিদায় না জানিয়ে চলে যাব?”
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে ধোনিকে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি অবশ্যই আইপিএলের পরের মরশুমেও খেলব । ধোনি আরও বলেছেন যে আমি আশা করি পরের মরশুমে দলগুলি ভ্রমণের স্বাধীনতা পাবে। সেক্ষেত্রে অনেক মাঠেই ম্যাচ অনুষ্ঠিত হবে ও দর্শকরা দেখতে পাবে। তাই এটি শুধুমাত্র চেন্নাইকে নয়, সেই সমস্ত শহরের মানুষকে ধন্যবাদ জানানোর সুযোগ পাও যাবে৷ তবে তিনি আরও একটি কথা বলেছেন, যে আইপিএলে এটি আমার শেষ বছর কিনা তা নিয়ে একটি বড় প্রশ্ন আমার ভক্তদের মনে জেগেছিল। তবে হ্যাঁ, আমরা পরের মরশুমে আরও ভালো কামব্যাক করার জন্য কঠোর পরিশ্রম করবো।

২০২২ সের সিজনে দলের হতাশাজনক অভিযানের পরেও, ধোনি সন্তুষ্ট, তাঁর কারণ হিসেবে তিনি বলেন যে, “দলের তরুণ খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে।
মহেন্দ্র সিং ধোনি পরের মরশুমে আবার চেন্নাইয়ের হয়ে খেলবেন এই কথা জানানোর পরে চেন্নাইয়ের সমর্থকরা আনন্দে মেতেছে। চেন্নাইয়ের জার্সিতে ক্যাপ্টেন কুলের হেলিকপ্টার শট দেখার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন ক্রিকেট মোদীরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার