Home » বাবার স্বপ্ন পূরন করলেন আর এক অভিনব

বাবার স্বপ্ন পূরন করলেন আর এক অভিনব

সময় কলকাতা ডেস্কঃ না,এই অভিনব, সেই অভিনব নয়। ইনি হলেন অভিনব সাউ। অভিনব বিন্দ্রাও ছিলেন অলিম্পিয়ান শুটার। আর ইনিও হলেন একজন জুনিয়ার রাইফেল শুটার। সম্প্রতি তিনিও আন্তর্জাতিক রাইফেল শুটিং-এ রূপো জিতে ফিরেছেন। তাঁর আদর্শ খেলোয়াড় হল  অলিম্পিক গেমসে স্বর্ণ পদক জয়ী আর এক অভিনব। অভিনব বিন্দ্রা।

আই এস এস এফ (International Shooting Sport Federation) আয়োজিত শুটিং বিশ্বকাপে জুনিয়র বিভাগে রুপো জিতে বাড়ি ফিরলেন আসানসোলের অভিনব সাও। মঙ্গলবার আসানসোল স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিল আসানসোল রাইফেল ক্লাবের সদস্যরা ।

জার্মানিতে ইন্টারন্যাশনাল শুটিং ফেডারেশন আয়োজিত জুনিয়র বিশ্বকাপ শুটিং শুরু হয়।সেখানেই ১০ মিটার জুনিয়রে অংশ গ্রহন করেন অভিনব।আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপের বাসিন্দা। অভিনব আসানসোলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণীর ছাত্র । বাবা পেশায় গৃহশিক্ষক  রূপেশ সাউ এর স্বপ্ন ছিল শুটিং শেখার। তিনি তাঁর স্বপ্ন পুরন করতে পারেন নি। সেই স্বপ্ন পূরণ করলেন ছেলে অভিনব । আর অভিনব এই পদক পেয়ে আসানসোল তথা বাংলার নাম বিশ্বের দরবারে তুলে ধরলেন। আর তাঁর এই সাফল্যে গর্বিত হল ভারত।

About Post Author