সময় কলকাতা ডেস্কঃ এএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। একাদশ-দ্বাদশের গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করল সিবিআই। এফআইআরে নাম রয়েছে এসএসসি-র তৎকালীন উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সমরজিৎ আচার্য, সৌমিত্র সরকার এবং অশোক সাহার নাম। ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা করা হয়েছে।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই যে এই উপদেষ্টা কমিটি গঠিত হয়েছিল, সেই কথাও উল্লেখ করা হয়েছে এফআইআর-এ। ইতিমধ্যেই, উপদেষ্টা কমিটির সদস্যদের সম্পত্তির সমস্ত তথ্য খতিয়ে দেখতে শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তদন্তের স্বার্থে ফের তলব করা হতে পারে সিবিআই, এমনটাই সূত্রের খবর।

এছাড়াও এএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে রয়েছে উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি। সিবিআই সূত্রে খবর, এএসসি -র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ সদস্যের যাবতীয় সম্পত্তির হিসেব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আয়কর সংক্রান্ত নথিও চেয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা। শেষ পাঁচ বছরে এএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ সদস্যের কোথায় কত সম্পত্তি রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত নথিও চেয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি