সময় কলকাতা ডেস্কঃযে বিজেপি নেতারা একসময় তার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। আজ তারা যোগাযোগ করছেন না। অন্যদিকে ছেলের মৃত্যুর ঘটনায় ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং তার পাশে থাকার আশ্বাস দেন । রবিবার সেই অর্জুনই যোগ দেন তৃণমূলে । যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে সঠিক তদন্ত আদৌ সম্ভব কি না তা নিয়েই চিন্তায় ব্যারাকপুরের প্রয়াত নেতা মণীশ শুক্লার বাবা চন্দ্রমনি শুক্লা।
ঘটনায় ডাক্তার চন্দ্রমনি শুক্লা আরো বলেন তিনি এই বিষয়ে খুব চিন্তায় আছেন । কারণ ২০২০ সালে মণীশ শুক্লা খুনের পরেই যে বিজেপির উচ্চতর নেতৃত্ব তার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। আজ তারা যোগাযোগ করছেন না তার সঙ্গে। আক্ষেপ করেন বিজেপি নেতা ও মণীশের বাবা চন্দ্রমনি শুক্লা। পাশাপাশি এই হত্যাকাণ্ডে তদন্তের গতিবিধিও খুবই ধীর গতিতে এগোচ্ছে। তাই রাজ্যের উপর নয় বরং সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন প্রয়াত বিজেপি নেতার বাবা চন্দ্রমণি শুক্লা।
উল্লেখ্য ২০২০ সালে অক্টোবর মাসে টিটাগড় থানা এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন ব্যারাকপুরের বিজেপি নেতা তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন সিং-এর অনুগামী মণীশ শুক্লা। ঘটনা্য মূলত অভিযোগ ওঠে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় বিজেপি সাংসদ অর্জুন সিং সরব হলেও বর্তমানে শাসকদলে যোগদান করেন তিনি । যার ফলে ছেলের মৃত্যুর ঘটনার প্রকৃত দোষীরা আদৌ শাস্তি পাবেন কিনা তা নিয়ে চিন্তায় বাবা চন্দ্রমণি শুক্লা।তিনি বলেন, “ওঁর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। যদিও গত পনেরো, কুড়ি দিনে একবারও যোগাযোগ করেনি অর্জুন সিং। এমনকি দলবদল এর কথাও জানাননি তিনি। গতকাল দলবদল করার পরেও কোনরকম যোগাযোগ করেননি। উনি যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন। আমার ছেলের জন্য আমার লড়াই চলবে। প্রয়োজনে একাই লড়ব। আশা করব, ওই দলে থেকেও উনি মণীশের জন্য ন্যায়বিচার চাইবেন। তবে আমি বিজেপিতেই রয়েছি। কোথাও যাচ্ছি না।”


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!