সময় কলকাতা ডেস্কঃ ” অনেক লোক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল। এখন দেখছে সম্ভব হচ্ছে না। ক্ষমতার সঙ্গে সবাই থাকতে চায়। ক্ষমতার বিরুদ্ধে থাকা মুশকিল হয়। সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে, অর্জুন সিংয়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে , নিজের স্বভারসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসক দলে যোগদান করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

রবিবার অর্জুনের দল বদলের পাশাপাশি তার সাংসদ পদে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরমহলে। সোমবার সেই প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। নৈতিকতার ব্যাপার। দল ছাড়লেন, প্রতীক ছাড়লেন, এবার অর্জুনের পদ ছাড়াও উচিত বলে দাবি করলেন দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে তিনি আরো বলেন পার্টির লাভ-ক্ষতি দেখতে গিয়ে রাজনীতির মধ্যে ধীরে ধীরে নৈতিকতা কমে যাচ্ছে । যার ফলে দলের থেকেও অপেক্ষাকৃত ক্ষতি হচ্ছে রাজনীতিরই ।
রবিবার অর্জুনের দল বদলের প্রসঙ্গ উঠে আসতেই রাজনীতিতে গুঞ্জন শুরু হয় তবে এবার কি অর্জুনের দেখানো পথে হাঁটবেন পুত্র পবন সিং? ২০১৯ সালে বিধানসভা উপনির্বানে ভাটপাড়া বিধানসভা থেকে জয়ী হন অর্জুন পুত্র পবন সিং। এবার সেই প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেন, এখানকার একটি পরিবারের বাপ বেটা ধীরে ধীরে গিয়েছিলেন। কিন্তু তারা এখন কোথায় আছেন সেটা নিয়ে সিবিআইকে তদন্ত করতে হবে বলে জানান তিনি।
২০১৯ সালে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অর্জুন পুত্র পবন সিং। রবিবার বাবা অর্জুন সিং তৃণমূলে যোগ দান করলেও ছেলে কবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন সেটাই এখন দেখার।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?