Home » হোটেলে সঙ্গমকালীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু

হোটেলে সঙ্গমকালীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু

সময় কলকাতা ডেস্ক : ৬১ বছর বয়সে উদ্দাম যৌন সঙ্গমই কাল হল। মহাভারতের চরিত্র পান্ডুর মতই সহবাসকালীন অবস্থায় মৃত্যু হ’ল মুম্বাইয়ের ওয়ারলির এক বৃদ্ধের।সোমবার মুম্বাই শহরের কুরলা শহরতলীর একটি হোটেলে যৌন সঙ্গমরত অবস্থায় মারা যান তিনি। পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের পরে তাঁর শয্যাসঙ্গিনী ও বান্ধবী জানিয়েছেন, সহবাস করার সময় মাঝে মাঝেই মদ্যপান করেছিলেন তাঁর প্রবীণ সঙ্গী।সঙ্গমকালীন দশায় আচমকা সংজ্ঞা হারান মৃত প্রবীণ।

হোটেল সূত্রের খবর, সকাল দশটা নাগাদ প্রেমিকা পরিচয় দিয়ে বছর চল্লিশের এক মহিলাকে সঙ্গে নিয়ে হোটেলের ঘরে ঢোকেন ৬১ বছরের বৃদ্ধ। ঘন্টা দুয়েক বাদে রিসেপসানে এসে  মহিলা জানান, তাঁর সঙ্গী অসুস্থ ও সংজ্ঞাহীন। হোটেল সূত্রে বলা হয়েছে,মহিলা ঘটনার আকস্মিকতায় অত্যন্ত কিংকর্তব্যবিমূঢ় হয়েছিলেন।হোটেল সূত্রে খবর, বেগতিক দেখে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও কুরলা থানায় খবর দেওয়া হয়। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মহিলা পুলিশকে জানিয়েছেন মৃত ব্যক্তি সঙ্গম কালীন আচমকা অজ্ঞান হয়ে যান। মহিলা আরও জানিয়েছেন, তাঁর প্রবীণ সঙ্গী একটি বেসরকারি সংস্থায় কর্মী ছিলেন।হাসপাতাল তাঁর মৃত্যুর কারণ এখনও সুনিশ্চিতভাবে জানায় নি।।

About Post Author