সময় কলকাতা ডেস্কঃ সোমবার দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ। চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যেই দেশের করোনাগ্রাফে কিছুটা স্বস্তি মিলল। দেশের দৈনিক সংক্রমণ ২ হাজারের মধ্যে আবদ্ধ থাকলেও রবিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা সোমবার খানিকটা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ২২ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ২২৬। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটাও রবিবারের তুলনায় অনেকটাই কমেছে। একদিনে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের,যা রবিবার ছিল ৬৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, এই মুহূর্তে দেশে দৈনিক পজিটিভিটি রেট ০.৬৯ শতাংশ। পাশাপাশি দেশে একদিনে ২০৯৯ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা একদিনে কমেছে শতাধিক। দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৮৩২ জন।

অন্যদিকে করোনার চতুর্থ ঢেউকে ঘিরে আতঙ্কের মধ্যেই দেশে ওমিক্রনের বিএ. ফোর ভ্যারিয়্যান্টের হদিশ মিলেছে। তামিলনাডুর স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুর এক তরুণীর দেহে থাবা বসিয়েছে করোনার এই প্রজাতি। তামিলনাডুর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘১৯ বছরের এক তরুণীর দেহে থাবা বসিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়্যান্ট।’ যদিও ওই তরুণীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁরা কেউ এখনো পর্যন্ত আক্রান্ত হননি। আক্রান্ত ওই তরুণী বর্তমানে পুরোপুরি সুস্থ বলেই জানা গিয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর