Home » মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষ্যে বিশেষ ক্যাম্প

মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষ্যে বিশেষ ক্যাম্প

সময় কলকাতা ডেস্ক : আগামী ২৮ মে মেনস্ট্রুয়াল হাইজিন ডে। ঋতুমতী মহিলাদের সুরক্ষিত রাখতে এবং তাদের সচেতন করতে এই দিনটি বিশেষ ভাবে পালন করা হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আগামী ২৮ তারিখ এই দিনটিকে বিশেষ ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌর সংস্থা। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ওই দিনটিকে কেন্দ্র করে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলকাতার বুকে। মূলত সেখানে প্রান্তিক অঞ্চলের মহিলারা অংশগ্রহণ করবেন বলে জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ।

বেলগাছিয়া বিধানসভার কেন্দ্রে ৪ টি ক্যাম্পে এই অনুষ্ঠান আয়োজন করা হবে। পিরিয়ডের সময় মহিলারা যাতে সুরক্ষিত থাকেন তার জন্য এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে পৌরসংস্থার উদ্যোগে। পাশাপাশি ঋতুমতি মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করার ক্ষেত্রে এক স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য নেওয়া হচ্ছে পৌর সংস্থার উদ্যোগে। মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিনের জন্য এক ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করা হয়েছে পৌর সংস্থার পক্ষ থেকে।

About Post Author