সময় কলকাতা ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই-এর জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায়। গত বুধবারই এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সাড়ে তিন ঘণ্টা জেরা করে সিবিআই আধিকারিকরা। ফের বুধবার বেলা ১১ টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দেওয়ার কথা বলে তদন্তকারীরা। নির্দিষ্ট সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁর জেরা শুরু হয়ে গিয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএসসি নিয়োগ কমিটির ফাইলে একটি পুরানো ডেট দিয়ে সই করা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। এ বিষয়ে গত বুধবার জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন, কমিটি তিনি তৈরি করলেও তাঁর হাতে নিয়ন্ত্রণ ছিল না। অন্যদিকে এসএসসি দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং পার্থকে মুখোমুখি বসিয়ে খুব শীঘ্রই জেরা করা হতে পারে বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবারই তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ তদন্তকারীদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। যদিও এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাধিক মহল। আগেরবার জেরার সময় পার্থ চট্টোপাধ্যায়ের বয়ানে কিছু অসঙ্গতি মিলেছিল বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবীঁ। সব প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি বলেই তাঁকে বুধবার ফের তলব করা হয়েছে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা