সময় কলকাতা ডেস্ক: বন্দুকবাজের হামলা আমেরিকার একটি প্রাথমিক স্কুলে। ঘটনাটি ঘটেছে টেক্সাসের রব এলিমেন্টারি নামে একটি স্কুলে। টুইট করে এ খবর নিশ্চিত করেছেন ওই প্রদেশের গভর্নর গ্রেগ অ্যাবট।
সূত্র মারফত জানা গিয়েছে, হঠাৎ এই স্কুলের ওপর হামলা চালায় এক কিশোর। গুলির পর গুলি ছুড়তে থাকে ওই কিশোর। যার ফলে ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তাদের মধ্যে রয়েছে ১৯ জন পড়ুয়া! এই হামলায় আহত হয়েছে অনেক পড়ুয়া। আহতদের উভালডে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

ওই বন্দুকবাজকে আটকাতে পুলিশও গুলি ছুঁড়তে থাকে। দুই পুলিশ অফিসারের সঙ্গে ওই কিশোরের শুরু হয় গুলিযুদ্ধ। যদিও পরবর্তীতে পুলিশের গুলিতে মারা যায় বন্দুকবাজ কিশোরটি। নিহত ওই কিশোরের নাম সালভাদর রামোস। পুলিশ সূত্রে জানা গেছে, একটি হ্যান্ডগান ও রাইফেল নিয়ে হামলা চালিয়েছিল ওই কিশোর। সূত্র বলছে, গত এক দশকের মধ্যে আমেরিকায় হওয়া বন্দুকবাজের হামলার মধ্যে এটি অন্যতম ভয়ংকর হামলা।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?