সময় কলকাতা ডেস্কঃ চাকরির আশ্বাস দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ। গ্রেফতার বাংলা সিরিয়ালের অভিনেত্রী পায়েল সরকারের স্বামী সোহেল সাহা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসে সায়ন দাস নামে এক যুবককে একটি বেসরকারি সংস্থায় চাকরির প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত সোহেল সাহা। সেই যুবক রাজি হলে তাকে ইন্টারভিউ দিতে বলা হয়। অভিযোগ, যুবক বারংবার ইন্টারভিউ দেওয়ার পরেও চাকরি পায়নি। এরপরই অভিযুক্ত সোহেল সাহা সায়নকে কোটায় চাকরী পাওয়ার জন্যে ১লক্ষ ৪০ হাজার টাকা দিতে বলে। সেই অনুযায়ী সায়নকে টাকা দেওয়া্র জন্য একটি মেইল আইডি থেকে তাকে মেল পাঠানো হয়। তবে সেটা ওই বেসরকারি সংস্থার পক্ষ থেকে না আসায় সন্দেহ হয় যুবকের। এরপরই মঙ্গলবার রাতে সাইবার ক্রাইম থানায় সায়ন পুরো বিষয়টি জানালে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে তদন্ত করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে অভিযুক্ত সোহেল সাহা আদৌ কোনও সংস্থায় কাজই করে না। এমনকি যে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে সেটা অভিযুক্তের বাবার ব্যাংক একাউন্ট।

ইতিমধ্যেই অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!