Home » সিবিআই তলবের মুখে শওকত মোল্লা

সিবিআই তলবের মুখে শওকত মোল্লা

সময় কলকাতা ডেস্ক : কয়লা পাচার কাণ্ডে এবার সিবিআই তলবের মুখে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শুক্রবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ককে। সূত্রের খবর, বুধবার হাজিরার জন্য নোটিস পাঠানো হয়েছে শওকত মোল্লাকে। আধার কার্ড, প্যানকার্ড, পাসপোর্ট সহ একাধিক নথিপত্র নিয়ে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, আসানসোল থেকে পাচার হওয়া কয়লা রাজ্যের বিভিন্নপ্রান্তে ছড়িয়ে পড়ত।

অভিযোগ, কয়লা পৌঁছত ক্যানিংয়েও। নাম জড়ায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জানা গিয়েছে, শওকত মোল্লার ব্যাঙ্ক অ্যাকাউন্টের একাধিক নথি খতিয়ে দেখা হবে। আর্থিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। কয়লা পাচার কাণ্ডে একের পর এক নেতৃত্বকে ডেকে পাঠানো হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। যদিও এনিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি শওকত মোল্লা।

উল্লেখ্য, বাম আমলের মন্ত্রী রেজ্জাক মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শওকত মোল্লা। পরে দুজনেই দল পরিবর্তন করেন। ২০১৬ সালে বিধায়ক হওয়ার দুই বছরের মধ্যে জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পান তিনি। বর্তমানে প্রচুর সম্পত্তির মালিক শওকত মোল্লা। মনে করা হচ্ছে, পার্থ-পরেশের মতো এবার শওকত মোল্লার সম্পত্তিরও খতিয়ান চাইতে পারে সিবিআই।

About Post Author