সময় কলকাতা ডেস্ক: অবশেষে আইনি স্বীকৃতি মিলল যৌনকর্মীদের। এবার থেকে দেহ ব্যবসাকে ‘পেশা’ হিসাবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট । যৌন পরিষেবা দেওয়াটাও আইন স্বীকৃত পেশা। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আর হেনস্তা করা যাবে না, জানিয়ে দিল শীর্ষ আদালত। দীর্ঘদিনের এই লড়াইয়ে জয় পেয়ে স্বভাবতই খুশি যৌনকর্মীরা।

শীর্ষ আদালতের বক্তব্য, দেশের প্রতিটা নাগরিকেরই সম্মানের সঙ্গে বাঁচবার অধিকার আছে। তাই যৌনকর্মীদেরও আইনের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। এদিন, ডিভিশন বেঞ্চের বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গভই এবং বিচারপতি এএস বোপান্নার জানান, কোনও যৌনকর্মী কর্মক্ষেত্রে হেনস্তার শিকার হলে, তাঁকে সবরকম আইনি সহায়তা দিতে হবে। পাশাপাশি কোনও পুলিশি অভিযানের সময় যৌনকর্মীদের পরিচয় গোপন রাখতে হবে। যৌনকর্মীদের অধিকারগুলি সম্পর্কে তাঁদের সচেতন করতে হবে। শুধু তাই নয়, কোন যৌন কর্মীর সন্তানকে তার কাছ থেকে কোনভাবেই আলাদা করা যাবে না।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর