Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৭ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৬৭ – আজকের দিনে কলকাতায় প্রথম প্রটেস্টান্ট গির্জা নির্মিত হয়।
১৯১৯ – জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমস ফোর্ডকে চিঠি দেন এদিন।
২০০৬ – ‘জাভা’ ভূমিকম্পে আজকের দিনে প্রায় ৬ হাজার ৬০০ লোকের প্রাণহানি ঘটে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯০ – একজন বাঙালি কবি যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৩ -প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক যোগেশচন্দ্র বাগল এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬৪ -ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৬ -পশ্চিম বাংলার চতুর্থ ও ষষ্ঠ মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৯৫ -আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পরমাণুবিজ্ঞানী শ্যামাদাস চট্টোপাধ্যায় এদিন প্রয়াত হন।

About Post Author