Home » পরিশ্রমের বিকল্প নেই, দেড় কোটি মাইনের চাকরি পেলেন মেধাবি দেবর্ষি

পরিশ্রমের বিকল্প নেই, দেড় কোটি মাইনের চাকরি পেলেন মেধাবি দেবর্ষি

 

সায়ন মোদক , নদিয়া, সময় কলকাতাঃ কথায় বলে পরিশ্রমের কোন বিকল্প হয়না। আর ঠিক তারই জ্বলন্ত উদাহরন পাওয়া গেল নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা দেবর্ষি মৈত্রের দেড় কোটি টাকা মাইনের চাকরি পাওয়ার মধ্যে দিয়ে। গুগলে দেড় কোটি টাকা মাইনের চাকরি পেলেন নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির দেবর্ষি মৈত্র। এলাকার কৃতি সন্তান হিসেবে পরিচিত দেবর্ষি।

২০১৬ সালে কৃষ্ণনগর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ভর্তি হয় দেবর্ষি। কলেজিয়েট স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ভর্তি হয় সে। স্নাতকোত্তরের চতুর্থ বর্ষের পরীক্ষা শেষে নিজেই গুগলে যোগাযোগ করে এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে অবশেষে মনোনীত হয় দেবর্ষি।দিন তিনেক আগেই দেবর্ষির কাছে চাকরির নিয়োগ পত্র মেইল করে পাঠিয়ে দেয় গুগুল।

ছেলের এমন সাফল্যে খুশির হাওয়া ঘূর্ণির মৈত্র পরিবারে। খুব স্বচ্ছল পরিবারের সন্তান নয় দেবর্ষি।  কৃষ্ণনগরের ঘূর্ণিতে বাবা বাদল মৈত্রর গ্রিলের দোকান, মা গৃহবধূ, দিদি স্কুল শিক্ষিকা। অনেক পরিশ্রম ও অধ্যবসায়ের ফল আজ পেয়েছে দেবর্ষি। জানালেন দেবর্ষির গর্বিত বাবা। দেবর্ষির সাফল্যে একদিকে যেমন খুশি তার মা-বাবা অন্যদিকে তার শিক্ষকরাও ।

About Post Author