সময় কলকাতা ডেস্কঃ একের পর এক মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিপাড়া। পল্লবী এবং বিদিশার পর আবারও এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, মৃত অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী। শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন মডেল-অভিনেত্রী ৷ তবে শুধুই কি মানসিক অবসাদ নাকি পেশাগত কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেত্রী, তা এখনো জানা যায় নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

থিয়েটার অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন গড়িয়ার মেয়ে মঞ্জুষা। হরিমতী বালিকা উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। তারপর দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে বায়োসায়েন্স নিয়ে ভর্তি হন মডেল-অভিনেত্রী। পাশাপাশি করতেন থিয়েটারে অভিনয়। পরিবার সূত্রে জানা যাচ্ছে, মাস ছয়েক আগে বিয়েও হয় মঞ্জুষার। বিয়ের পরও কাজ চালিয়ে যাচ্ছিলেন মঞ্জুষা। মডেল হিসেবেই নিজের কেরিয়ারের পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ ছন্দপতন! তার এই মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা