সময় কলকাতা ডেস্কঃ কলকাতার তিন বড় ক্লাব যথাক্রমে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান আমাদের সবার কাছে গর্বের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই তিনটি ক্লাব কে ভালোবাসেন। তাই যখনই এই তিনটি ক্লাব কোন অসুবিধায় পড়ে, খবর পেয়ে মুখ্যমন্ত্রী তখনই সেই ক্লাবের জন্য নানানভাবে উদ্যোগ নেন। সম্প্রতি ইস্টবেঙ্গল, ক্লাব পরিচালনার জন্য কোন ইনভেস্টর পাচ্ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং হস্তক্ষেপে অবশেষে ইস্টবেঙ্গল ক্লাব একটি ইনভেস্টর পেতে চলেছে।
এতে ক্লাব পরিচালনা করতে যথেষ্ট সুবিধা হবে বলেও মনে করা হচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাবকে সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র এবং ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ফিরহাদ হাকিম।
পাশাপাশি পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, উড়িষ্যায় দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে রাজ্য সরকারের পরিবহণ বিভাগের উদ্যোগে। যে ৬ জন ব্যক্তি মারা গিয়েছেন তাদেরকে দুটি অ্যাম্বুলেন্সে করে হাওড়ার উদয়নারায়ণপুরে নিয়ে আসা হচ্ছে। সেখানে দলের বিধায়ক ও কর্মীরা তাদের রিসিভ করবেন। যে সমস্ত পর্যটক অল্পবিস্তর আহত হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, যাদের আঘাতের পরিমাণ কিছুটা বেশি তাদের চিকিৎসা করানোর ব্যবস্থাও করে দেবে রাজ্য সরকার।

বৃহস্পতিবারই তারা কলকাতায় পৌঁছলেই তাদের তুরন্ত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০