সময় কলকাতা ডেস্কঃ পরিচালকের পর এবার প্রযোজক হিসেবে হাতেখড়ি হল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। ছবির নাম “এবং ছাদ।” এবার প্রকাশ্যে এল শ্রীলেখা পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্যের এই ছবির ট্রেলার।
ছবিতে অভিনয়ও করেছেন শ্রীলেখা নিজেই। একই সঙ্গে ছবির পরিচালনা এবং প্রযোজনাও করেছেন তিনি। “এবং ছাদ” ছবির ট্রেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির ট্রেলারেই শ্রীলেখা বুঝিয়ে দিলেন তাঁর এই ছবি গোটা জীবনের গল্প বলতে চেয়েছে। এই ছবির মধ্যে দিয়ে স্মৃতি মেদূরতায় আচ্ছন্ন এক ছাদের কথা বোঝাতে চেয়েছেন অভিনেত্রী। যেখানে একটা মেয়ের শৈশব, কৈশোর, যৌবন, অবশেষে বার্ধক্যকাল কেটেছে। এক ছাদ ও মনের কথোপকথনের কথা বলতে চেয়েছেন তিনি। মাস দুয়েক আগেই সিনেমার পোস্টার শেয়ার করেছিলেন অভিনেত্রী ।
নিজের ইউটিউব চ্যানেলে সিনেমার ট্রেলার প্রকাশ্যে আনার আগে শ্রীলেখা জানিয়েছেন, ‘যদি প্রযোজক পাই, তাহলে এই ছবিটার আরও কয়েকটা পার্ট করে আমি একটা পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করতে চাই।’ এর আগে ‘বেটার হাফ’ নামে একটি ছবি তৈরি করেছিলেন শ্রীলেখা৷ তবে এই ছবি শ্রীলেখার কাছে একটু বেশিই স্পেশাল বলে মনে হয়েছে ৷ কেননা প্রযোজক হিসেবে এটাই তাঁর প্রথম ছবি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র