সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর বিষয়ে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর মাঝেই এবার রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটরের পদ থেকেও সরানো হতে পারে রাজ্যপালকে। সেই জায়গায় বসানো হতে পারে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
ইতিমধ্যেই, মুখ্যমন্ত্রীকে আচার্য পদে আনার বিষয়টি প্রকাশ্যে আসতেই ভালো-মন্দ নানান প্রতিক্রিয়া নজরে এসেছে। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটরে পদ থেকে রাজ্যপালকে সরানোর প্রস্তাবটি প্রকাশ্যে আসতেই কি প্রতিক্রিয়া মেলে, সেদিকেই তাকিয়ে প্রত্যেকে।
উল্লেখ্য, শিক্ষাব্যবস্থা এবং শিক্ষাকেন্দ্রগুলি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন নয়। পাশাপাশি, রাজ্যপালের সঙ্গে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের সংঘাতও নতুন নয়। এরই মধ্যে, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে রাজ্য সরকারের একের পর এক সিদ্ধান্ত, স্বাভাবিকভাবেই উস্কেছে তরজা।


More Stories
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
অসহায়,ভবঘুরে, মানসিক ভারসাম্যহীনদের ভালোবাসতে শেখাচ্ছে বীরপাড়ার পুলিশ
মাটির বুকে স্বর্গ, সাজুর ‘হেভেন’ বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি পুলিশ প্রশাসনের