Home » ত্বকের যৌবন ধরে রাখতে এই খাবারগুলি খান!

ত্বকের যৌবন ধরে রাখতে এই খাবারগুলি খান!

সময় কলকাতা ডেস্কঃ ত্বকের ক্ষতির অন্যতম কারণ হল শরীরে থাকা বিভিন্ন ধরণের মিনারেল ও ভিটামিনের ঘাটতি। এজন্য পুষ্টির দরকার। হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, এমন খাবার আপনাকে প্রতিদিন পাতে রাখতে হবে। তাই ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে প্রতিদিনের খাবারের দিকে অবশ্যই নজর দিন।

ডার্ক চকলেট


বিশেষজ্ঞদের মতে, ডার্ক চকলেট বয়স ধরে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়,ডার্ক চকলেট পলিফেনলের একটি সমৃদ্ধ উৎস, যা শরীরে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টি-অক্সিডেন্ট অকাল বার্ধক্য থেকে বাঁচাতে সাহায্য করে।

টম্যাটো


ভিটামিন সি সমৃদ্ধ টম্যাটো লাইকোপিনের সর্বোত্তম উৎস। এতে আছে অ্যান্টি-এজিং অ্যান্টি-অক্সিডেন্ট, যা হৃদরোগ প্রতিরোধেও ব্যাপক সাহায্য করে। তবে রান্না করা খাবার থেকে লাইকোপিন আরও বেশি মাত্রায় পাওয়া যায়। সে কারণেই বিশেষজ্ঞরা টম্যাটোর স্যুপ বা স্টু খাওয়ার পরামর্শ দেন।

দারুচিনি

যাদের তৈলাক্ত ত্বক, তাঁদের জন্য দারুচিনি দারুণ কার্যকরী উপাদান। দারুচিনি রক্তে শর্করার মাত্রাকে স্থিতিশীল করতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকে তেল উৎপাদনকে উদ্দীপিত করে, যার ফলে ত্বক পরিষ্কার হয়।

চিয়া বীজ
চিয়া বীজ হল ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা ত্বকের সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও চিয়া বীজ খেলে ত্বক কোমল হয় এবং বলিরেখা মুক্ত থাকে।

অ্যাভোকাডো
ত্বক সতেজ রাখতে অ্যাভোকাডো-এর কোনো বিকল্প নেই। ত্বক ভালো রাখার প্রাথমিক শর্তই হল আদ্রতা। এতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এটি ব্যবহার করলে ত্বক মোলায়েম হয়। তাই প্রতিদিনের খাবারে অ্যাভোকাডো অবশ্যই যোগ করুন।

About Post Author