Home » কীভাবে বুঝবেন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি?

কীভাবে বুঝবেন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি?

সময় কলকাতা ডেস্কঃ ক্যালসিয়ামের ঘাটতি কমবেশি দেখা দেয় অনেকের শরীরেই। তবে তা টের পান না বেশিরভাগ মানুষই। ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ। যা হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে। তাই শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস ও অস্টিওপেনিয়ার ঝুঁকিও দ্বিগুণ বাড়ায়। আর এই ক্যালসিয়ামের ঘাটতির ফলেই শরীরে বাসা বাঁধে বিভিন্ন রোগ।

দাঁতের সমস্যা

ক্যালসিয়াম শুধু আমাদের হাড়ের স্বাস্থ্যই ভালো রাখে না, বরং এটি আমাদের দাঁতের জন্যও একটি গুরুত্বপূর্ণ খনিজ। দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ক্যালসিয়াম। অন্যদিকে ক্যালসিয়ামের ঘাটতি দাঁতের ক্ষয় ও মাড়ির রোগের অন্যতম কারণ।

অনিয়মিত হৃদস্পন্দন

রক্তে ক্যালসিয়াম স্তর স্বাভাবিক থাকলে হৃদস্পন্দনও নিয়মিত থাকে। কেননা ক্যালসিয়ামের ঘাটতি থাকলে হৃদযন্ত্রে অ্যারিথমিয়াস সৃষ্টি করতে পারে, যা কারও কারও জন্য প্রাণঘাতীর কারণও হতে পারে। এতে হৃদস্পন্দন হঠাৎ বেড়ে বা কমে যেতে পারে।

চরম ক্লান্তি ও দুর্বলতা

ক্লান্তি বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে শরীরে ফুটে ওঠে। ক্যালসিয়ামের ঘাটতি হলেও চরম ক্লান্তি, অলসতা ও দুর্বলতা দেখা দিতে পারে। পাশাপাশি হালকা মাথাব্যথা ও মাথা ঘোরার অনুভূতি দেখা দিতে পারে।

ঘন ঘন পেশিতে ক্র্যাম্প

শরীরে পর্যাপ্ত ক্যালসিয়ামের অভাব হলে হঠাৎ পেশিতে ক্র্যাম্প বা ব্যথা অনুভব করতে পারেন। পেশির খিঁচুনি ক্যালসিয়ামের অভাবের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি ঘুমের সময়ও আঘাত হানতে পারে।

About Post Author