Home » প্রেম ও বিশ্বাসের ওপর নির্ভর করেও অবিবাহিত জীবনে এল বিচ্ছেদ

প্রেম ও বিশ্বাসের ওপর নির্ভর করেও অবিবাহিত জীবনে এল বিচ্ছেদ

সময় কলকাতা ডেস্কঃঅবশেষে বিচ্ছেদ ঘটে গেল ওয়াকা ওয়াকা জুটির মধ্যে। এতদিন জল্পনা একটা ছিলই, সেটা আজ সত্যিই হল। শাকিরা ও পিকে-এর মধ্যে শনিবার সরকারি ভাবে বিচ্ছেদ হল। ২০১০ সালে ফুটবলার পিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় রক গায়িকা, পাশ্চাত্য সঙ্গীত প্রেমীদের হার্ট থ্রব শাকিরার। তারা বিয়ে না করেও লিভ টুগেদার করছিলেন বহুদিন ধরেই। তাঁদের সংসারে এসেছিল দুই সন্তানও। কিন্তু বিচ্ছেদ হলেও  তাঁরা দুজনেই জানিয়েছেন, সন্তানই তাদের কাছে এখনও সবার আগে।ফলে তাঁদের এই সন্তানের ব্যাপারে তারা সবটাই গোপন রাখতে চান। যদিও তাঁদের মধ্যে আর কোন রকম  সম্পর্ক নেই বলে তাঁরা জানিয়ে দিয়েছেন।

তাদের দুজনের এই সম্পর্ক ভাঙার নেপথ্যে পিকেকেই দায়ী করেছেন শাকিরা।তাঁর অভিযোগ পিকে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। পিকে তৃতীয় একটি সম্পর্কে জড়িয়ে পড়েছে। এবং ওই তৃতীয় জনের সঙ্গে বেশ কিছু দিন থেকেই যোগাযোগ রাখছিল।

পাশাপাশি গত মে মাসে দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন শাকিরা। সেখানে পিকে অনুপস্থিত ছিলেন। তবে অন্য একটি বিষয়ও উঠে আসছে, শাকিরার বিরুদ্ধে স্পেনে কর ফাঁকির অভিযোগও উঠেছে। সেই নিয়ে কিছুটা চাপেও রয়েছেন শাকিরা।

শাকিরাকে পিকে বিয়ে করেননি কেন, সে প্রসঙ্গে পিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন সতীর্থ খেলোয়াড় গ্যারি নেভিলকে বলেছিলেন,তাদের প্রেম ও বিশ্বাস এমন এক জায়গায় পৌঁছেছে যে কোনও দিন বিয়ে করার প্রয়োজনই মনে করেননি তাঁরা।

 

About Post Author