সময় কলকাতা ডেস্ক: করোনার দাপট এখনো দেশজুড়ে। এবার বলিউডে থাবা বসিয়েছে করোনা। আক্রান্ত অভিনেতা কার্তিক আরিয়ান। নিজেই এ খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন।
শনিবার ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতা লিখেছেন, তিনি করোনা পজিটিভ। নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।
৪ জুন থেকে শুরু হচ্ছে আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কার্তিকের। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার ফলে আইফা’র মঞ্চে চলতি বছরে উপস্থিত থাকতে পারবেন না কার্তিক।
সম্প্রতি, মুক্তি পেয়েছে কার্তিক অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’। রীতিমতো বক্স অফিস কাঁপাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘ভুল ভুলাইয়া ২’। দুর্দান্ত সাফল্যের পরে করোনা আক্রান্ত হওয়ার দুঃসংবাদ পেয়ে মন খারাপ তার অনুরাগীদের।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?