Home » ফের শুরু হয়েছে করোনার চোখ রাঙানি

ফের শুরু হয়েছে করোনার চোখ রাঙানি

সময় কলকাতা ডেস্কঃ মে মাসের মাঝামাঝি  থেকেই দেশে ফের  করোনার চোখ রাঙানো শুরু হয়েছে। তখন খুব একটা গুরুত্ব না পেলেও  জুনের গোড়া থেকেই করোনা (Coronavirus) তার ভয়ংকর রূপ দেখাতে শুরু করেছে । ক্রমশ বাড়ছিলই আক্রান্তের সংখ্যা। আর জুনের দ্বিতীয় সপ্তাহের গোড়াতেই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে সংক্রমণের গ্রাফ সবচেয়ে উর্ধ্বমূখী। স্বাস্থ্যমন্ত্রকের  পরিসংখ্যান অনুযায়ী, দেশে সংক্রমিতের সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি পেরিয়ে গেল। সেই সঙ্গে মৃত্যু হয়েছে ৯ জনের। অ্যাকটিভ কেস এবং পজিটিভিটি রেট ঊর্ধ্বমুখীই।

এদিকে, রাজ্যেও বাড়ছে সংক্রমণএর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের শরীরে মহামারীর ভাইরাস পাওয়া গেছে। সবমিলিয়ে জুনের প্রথম থেকেই কোভিড (COVID-19) গ্রাফ ঊর্ধ্বমূখী হওয়ায় চিন্তার ভাঁজ স্বাস্থ্যমন্ত্রক থেকে চিকিৎসক মহলে। তবে কি চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় রয়েছে দেশ !

স্বাস্থ্যবিশেষজ্ঞরা আশ্বাস দিয়েছিলেন,দেশে নতুন করে আর কোনও করোনার ঢেউ আছড়ে পড়বে না। কিন্তু জুনের গোড়া থেকেই ক্রম বর্ধমান সংক্রমণ সেই আশঙ্কা ফের উসকে দিয়েছে। যদিও ইতিমধ্যেই করোনার বিভিন্ন ভেরিয়েন্টের বিরুদ্ধে লড়াই জোরদার করতে টিকাকরণে জোর দেওয়া হয়েছে। এ পর্যন্ত ১৯৪ কোটি ১২ লক্ষের বেশি ডোজ নিয়েছেন দেশবাসী।

সারা দেশের মধ্যে সবচেয়ে সংক্রমণের হার বেশি তামিলনাড়ু, ও মহারাষ্ট্রে।বিশেষ করে মুম্বাইয়ের চিত্র একেবারেই ভাল নয়। কারন সেখানে একাধিক সেলিব্রিটি দ্বিতীয়বারের জন্য় কোভিড আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে, করোনা আতঙ্ক ফের ছড়াচ্ছে মানুষের মধ্যে। করোনা বিধি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

 

 

 

 

About Post Author