সময় কলকাতা ডেস্কঃ কমবেশি আমাদের সকলেরই খুব চেনা একটি সবজি হল পটল। তবে জানেন কি পটল নানান রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে কার্যকরী ভুমিকা পালন করে। পটলে রয়েছে ভিটামিন ও নানান খনিজ পদার্থ। তাই এই সবজি আপনাকে রোজ পাতে রাখতেই হবে। আসুন জেনে নেওয়া যাক পটলের কিছু স্বাস্থ্যকর গুনাগুণ।
অ্যানিমিয়া দূর করেঃ
পটলে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন বি,সি এবং আয়রন। এই সব খনিজ পদার্থ আপনার শরীরের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। যেমন, অ্যানিমিয়া দূর হয় এবং শরীরে থাকা ব্যথাও কমে। এছাড়া ক্লান্তিও কেটে যায়।
হার্ট ভালো রাখেঃ
হার্ট ভালো রাখার কাজেও পটল ভীষণ উপকারী। পটলে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া অ্যান্টিইনফ্লেমেটরি গুণও রয়েছে এই খাবারে। তাই হার্টের নানা রোগ দূর করে দিতে পারে এই সবজি।
পেটের সমস্যা দূর করেঃ
এখনকার দিনে মানুষ প্রায়ই কোষ্ঠকাঠিন্য, আলসার, পেটে গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি সমস্যায় ভোগে। তবে পটল খেলে এইসব রোগের ব্যাপক উপকার মেলে। কারণ পটল অন্ত্রে থাকা খাবারকে ভেঙে ফেলতে সাহায্য করে।
ডায়াবিটিস নিয়ন্ত্রণ করেঃ
বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা খুবই বেড়েছে। তবে বিশেষজ্ঞদের মতে,ডায়াবিটিস নিয়ন্ত্রণ করতে চাইলে আপনি পটল খেতেই পারেন। কেননা পটলের গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে রক্তে সুগার বাড়ায় না। অপরদিকে ইনস্যুলিনের কার্যকারিতা বাড়াতে পারে পটল।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু