সময় কলকাতা ডেস্ক: গ্রেফতার ইউটিউবার রোদ্দুর রায়। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় রোদ্দুর রায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার, গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

সম্প্রতি, ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একাধিক কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। এছাড়াও, রাজ্য-রাজনীতি, দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা-মন্ত্রীদের নিশানা করেন তিনি। অশ্রাব্য ভাষায় গালিগালাজ সহ কুরুচিকর মন্তব্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সদ্য সংগীতশিল্পী কেকের মৃত্যু নিয়েও রূপঙ্কর বাগচীকে আক্রমণ করেন রোদ্দুর রায়। এরপরই একাধিক অভিযোগ জমা পড়ে।জামিন অযোগ্য ধারায় একাধিক মামলাও রুজু করা হয়েছিল তার বিরুদ্ধে।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান