Home » কেকে-এর মৃত্যুতে সিবিআই তদন্তের অনুমতি কলকাতা হাইকোর্টের

কেকে-এর মৃত্যুতে সিবিআই তদন্তের অনুমতি কলকাতা হাইকোর্টের

সময় কলকাতা ডেস্কঃ প্রয়াত  সঙ্গীতশিল্পী কেকে-এর মৃত্যুতে সিবিআই তদন্তের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিন কেকে-র মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের বিভিশন বেঞ্চ সেই মামলায় সিবিআই তদন্তের অনুমতি দেয়।সঙ্গীতশিল্পী কেকে’‌র মৃত্যুতে ময়না তদন্তের রিপোর্টে কোন রকম অস্বাভাবিক মৃত্যুর কথা উল্লেখ না থাকলেও বিতর্ক কিন্তু থেমে থাকেনি। এবার তাঁর মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানালেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়।

অভিযোগ উঠে আসে কলকাতায় কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন সঙ্গীতশিল্পী কৃষ্ণনাথ কুন্নাথ। সেই অনুষ্ঠান দেখতে নজরুল মঞ্চে ভিড় জমান বহু মানুষ। ২৭০০ লোকের নজরুল মঞ্চে সেদিন ভীড় জমান প্রায় ৭০০০ হাজার দর্শক। অতিরিক্ত ভিড়ের চাপে দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। এমনকি এসি কাজ করছিল কিনা তা নিয়েও ওঠে প্রশ্ন। কেকে অনুষ্ঠান শেষ করে  বেরোবার পর তিনি অসুস্থবোধ করেন।  তাঁকে সেখান থেকে হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি পড়েও যান। তাঁর মাথায় ও মুখে চোট লাগে। তারপর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই নানা বিতর্কের সৃষ্টি হয়।এই ঘটনার পরই কলকাতা পুলিশের তরফ থেকে নিউ মার্কেট থানার তরফে একটি অভিযোগ দায়ের করা হয়।

উল্লেখ্য, গত মাসের ৩১ তারিখে গুরুদাস কলেজের একটি অনুষ্ঠানের জন্য কলকাতার নজরুল মঞ্চে গান গাওয়ার পর প্রয়াত হন মুম্বাইয়ের গায়ক কেকে। মাত্র ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা এই ঘটনার দায় শাসকদলের ঘাড়ে চাপিয়েছেন। এবার  সেই ঘটনা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়েরের পর সিবিআই তদন্তের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

 

About Post Author