Home » কমল করোনা সংক্রমণের হার

কমল করোনা সংক্রমণের হার

সময় কলকাতা ডেস্ক: দেশের করোনা সংক্রমণের হারে সামান্য স্বস্তি। সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমনের হার। তবে ৫ রাজ্যে এখনও জারি রয়েছে সর্তকতা। এই ৫ রাজ্য নিয়ে চিন্তাই রয়েছে কেন্দ্র। দেশে গত একদিনে করোনা সংক্রমিত হয়েছে ৩৭১৪ জন। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন। সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ।

মঙ্গলবারের পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন ২৬ হাজার ৯৭৬ জন রোগী। দেশে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫,২৪,৭০৮ জনের। এখনও পর্যন্ত গোটা দেশে মোট সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪,২৬,৩৩,৩৬৫ জন। পজিটিভিটি রেট ক্রমশঃ ঊর্ধ্বমুখী। সমানে চলছে টিকাকরণ। ইতিমধ্যে ১৯৪ কোটি ২৭ লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন।

ইতিমধ্যেই, বুস্টার ডোজ হিসেবে অনুমোদন পেয়েছে কর্বেভ্যাক্স। যা বেশ ভালো খবর হলেও চলতি বছরের জুন মাসে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অতএব মারণ ভাইরাসকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।

About Post Author