সময় কলকাতা ডেস্কঃ কর্কট রোগ অর্থাৎ ক্যানসার। এই রোগটির নাম শুনলেই যে কোন মানুষের মধ্যে আতঙ্কে শিরদাঁড়া বেয়ে ঠান্ডা জলের ধারা নামতে শুরু করে।বহু গবেষণার পরেও এই প্রাণঘাতী রোগের কোন ওষুধ আবিস্কার করা সম্ভব হয়নি। তবে এবার হয়ত মানুষের মধ্যে একটু আশার আলো জ্বালাতে পারেন বিজ্ঞানীরা। একটি ওষুধের পরীক্ষামূলক ভাবে মানুষের ওপরে প্রয়োগ করে দেখা গিয়েছে, রোগীর শরীর থেকে একেবারে নির্মূল হয়ে গিয়েছে এই মারন রোগ ক্যানসার! খুব স্বাভাবিক ভাবেই চিকিৎসক মহলে শুরু হয়েছে নতুন উদ্যোমে ক্যান্সার রোগ নিয়ে আরও গবেষণা।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, ১৮ জন রোগীর শরীরে ‘ডসটারলিম্যাব’ নামের একটি ওষুধ প্রয়োগ করা হয়। তাঁদের সকলেরই মলদ্বারের ক্যানসার হয়েছিল। তাঁদের শরীরে প্রায় ৬ মাস ধরে ওষুধটি প্রয়োগ করা হয়। লক্ষ করা গেছে তাঁদের শরীর থেকে সম্পুর্ণ ভাবে অদৃশ্য হয়ে গেছে ক্যানসারের বিভাজিত কোষ। নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারের প্রধান ডঃ লুই এ দিয়াজ জুনিয়র জানাচ্ছেন, “ক্যানসার চিকিৎসার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটল”
ওই সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ ওইসব রোগীদের কেমোথেরাপি, রেডিয়েশন ও অস্ত্রপচারের মত একাধিক চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়। যার ফলে মলত্যাগ, প্রস্রাব এমনকী যৌন জীবনেও প্রভাব পড়েছিল। প্রথমে ওই রোগীরা এই ওষুধ প্রয়োগটিকে চিকিৎসার একটি সাধারণ ধাপ বলে ভেবেছিলেন।কিন্তু পরে তাঁরা অবাক হয়ে যান রাতারাতি ক্যানসার থেকে মুক্তি পেয়ে।

খুব স্বাভাবিক কারণেই এই ওষুধের কার্যকারিতা নিয়ে উত্তেজিত চিকিৎসকরা। চিকিৎসা বিজ্ঞানে এমন একটি আবিস্কারে বিশ্বের চিকিৎসক মহলে সাড়া পড়ে যায়। চিকিৎসকরা আরও জানিয়েছেন এই ওষুধ প্রয়োগে কোন পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়নি রোগীদের শরীরে। স্বাভাবিক ভাবেই আশার আলো জাগছে চিকিৎসক মহলে এবং ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যে। আগামীতে আরও বিস্তারিত ভাবে প্রয়োগের ভাবনা চিন্তা করা হচ্ছে।এই ওষুধের সাফল্য এলে চিকিৎসা বিজ্ঞানে আসবে এক অভুতপুর্ব আবিস্কার,সে কথা বলাই বাহুল্য।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?