সময় কলকাতা ডেস্ক : প্রায় ৩৫ বছর আগের ঘটনা, শ্রীলঙ্কার কলম্বোয় রাষ্ট্রপতি ভবনে নেভাল ক্যাডেট সমাবেশে যোগদান করেছিলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। আচমকা, নৌবাহিনীর সৈনিক রোহানা ডি সিলভা রাজীব গান্ধীকে বন্দুকের বাট দিয়ে আঘাত হানেন। এই ছবিটি মাত্র একজন চিত্রসাংবাদিক-ই তুলতে পেরেছিলেন। তিনি শ্রীলঙ্কার চিত্র সাংবাদিক সেনা বিদানাগামা। আর এই ছবিটি তাঁকে রাতারাতি বিখ্যাত করে দেয়। সেই চিত্রগ্রাহক সেনা বিদানাগামা চলে গেলেন বুধবার। বয়স হয়েছিল ৮০।এ এফ পি নিউজ সার্ভিসে তিনি কুড়ি বছর কাজ করেছেন। তাঁর প্রাক্তন সহকর্মীদের চোখে তিনি ছিলেন সজ্জন ও বন্ধুবৎসল মানুষ।

১৯৮৭ সালের যে ঘটনা সেনা বিদানাগামার জীবন পাল্টে দেয় সেই ঘটনায় অভিযুক্ত রোহানাকে প্রধানমন্ত্রীর দেহরক্ষীরা পাকড়াও করে। তার ছয় বছরের জেল হয়।রোহানা জানিয়েছিল, রাজীব গান্ধীর এল টি টি ই সংক্রান্ত নীতির কারণেই সে রাজীব গান্ধীকে আক্রমণ করেছিল। তার মনে ক্ষোভ ছিল এবং তার আক্রমণের সিদ্ধান্ত পূর্বপরিকল্পনাপ্রসূত ছিল না বলেই অভিযুক্ত দাবী করেছিল। আক্রমণ পরিকল্পনা করে হোক বা পরিকল্পনা ছাড়া হোক, সেনা বিদানাগামা এই ঘটনার ছবি তুলে হইচই ফেলে দিয়েছিলেন ।।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক