সময় কলকাতা ডেস্কঃ আজ ৮ জুন ,গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭০০-আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে।
১৯৩৬-ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদলে আজকের দিনে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়।
১৯৪৮-ভারত ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয় এদিন।
১৯৯১-পাকিস্তানের ঘোটকিতে আজকের দিনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০০ লোক নিহত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯৭ – বাঙালি লেখক ও ঔপন্যাসিক মণীন্দ্রলাল বসু আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৪ – ভারতের প্রখ্যাত বাঙালি প্রাণরসায়ণ বিজ্ঞানী বীরেশচন্দ্র গুহ –র জন্মদিন আজ।
১৯৭৫ – ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৯১ – বাঙালি দার্শনিক অধ্যাপক বিমলকৃষ্ণ মতিলাল আজকের দিনে প্রয়াত হন।
২০১২ – বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিক্ষক গবেষক ও সমালোচক সুভাষ চৌধুরীর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি