সময় কলকাতা ডেস্কঃ অনেকেরই কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে। কিন্তু সপ্তাহের ৬ টা দিন প্রায় ৮ থেকে ১০ ঘন্টা যেখানে কাটান, সেখানে যদি প্রতি মুহূর্তেই খারাপ লাগে, তাহলে ক্ষতি কিন্তু নিঃসন্দেহে আপনার। তাই আপনার জন্য রয়েছে কিছু পরামর্শ।

প্রতিদিনের কাজের বাইরে নতুন কোনো চ্যালেঞ্জ নিতে চেষ্টা করুন। অফিসে হয়তো কোনো নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে, তাতে আপনার ভূমিকা না থাকলেও আপনি নিজে থেকে দায়িত্ব নিতে আগ্রহী হতে পারেন। তাতে আপনাকে একটু বেশি কাজ করতে হবে ঠিকই, কিন্তু আপনি নতুন কাজ শিখতে পারবেন, সেই সঙ্গে আপনার একঘেয়েমিও কাটবে।
অফিসের কাজের ফাঁকে বা বিরতির সময়ে আপনার পছন্দের কোন কাজ করতে পারেন। ম্যাগাজিন পড়তে পারেন, পছন্দের গান শুনতে পারেন যা আপনার মন ভালো করে দেবে।
নিজের কাজের সঙ্গে সঙ্গে অন্য সহকর্মীদেরও কাজ করতে সাহায্য করুন। এতে আপনারও ভালো লাগবে, সেই সঙ্গে আপনি অন্যদের কাছেও প্রিয় হয়ে উঠবেন।
নিজের বসার জায়গাটিকে মনের মতো করে সাজিয়ে তুলুন। যেখানে আপনি দিনের বেশিরভাগ সময় কাটান, সেই জায়গা আপনার মনের মতো করে সাজানো থাকলে আপনার মনও ভালো থাকবে। আপনার বসার টেবিলে একটা ফুলদানিতে রাখতে পারেন। একগুচ্ছ ফুল কিংবা কোনো গাছ দিয়ে সাজাতে পারেন ।

কয়েকজন সহকর্মী মিলে একটা গ্রুপ করুন। সপ্তাহে একদিন সবাই বাড়ি থেকে খাবার রান্না করে আনুন। একসঙ্গে দুপুরের খাবার খান। দেখবেন একঘেয়েমি চলে যাবে, অফিসে কাটানো সময়টাই আপনার কাছে আনন্দের হয়ে উঠছে।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি