সময় কলকাতা ডেস্কঃ ত্বকের কোষ শক্তিশালী রাখতে প্রাকৃতিক বিভিন্ন উপাদান বেশ কার্যকর। ত্বক সুস্থ রাখতে কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী যত কম ব্যবহার করবেন ততই ভালো। এক্ষেত্রে প্রাকৃতিক, উজ্জ্বল ত্বকের জন্য রইল ৪ টি ভেষজ টোটকা।

অ্যালোভেরা, বেসন ও হলুদ
ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা দারুণ কাজ করে। এই উপাদানটি ত্বক ঠান্ডা রাখতেও সাহায্য করে। হলুদে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোলাজেন উৎপাদন ঠিক রাখে। বেসন ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে। ১ চা চামচ বেসন, ১ চা চামচ হলুদের গুঁড়া ও ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
মধু
মধুতে রয়েছে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। ব্রণ দূর করতে মধু ব্যাপক সাহায্য করে। এছাড়া ত্বক হাইড্রেটেড রাখতেও মধুর জুড়ি নেই। ত্বকে সরাসরি মধু লাগিয়ে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে।
নারকেল তেল
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেলের গুনাগুণ কমবেশি আমরা সবাই জানি। কোমল ও মসৃণ ত্বকের জন্য নিয়মিত ব্যবহার করুন এই তেল। রাতে ঘুমানোর আগে নারকেল তেল অল্প গরম করে ত্বকে ম্যাসাজ করুন। সকালে ঘুম থেকে উঠে তা ধুয়ে ফেলুন।

চিনি ও লেবুর রস
ত্বকের মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করতে ২ টেবিল চামচ চিনির সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে উজ্জ্বল ও কোমল।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি