Home » পার্ক সার্কাসে আত্মঘাতী পুলিশকর্মীর গুলিতে মৃত ২, আহত ২

পার্ক সার্কাসে আত্মঘাতী পুলিশকর্মীর গুলিতে মৃত ২, আহত ২

সময় কলকাতা ডেস্কঃ পার্ক সার্কাসে চলল গুলি। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনেই এক পুলিশ কর্মী এলোপাথারি গুলি চালায়। একটি মোটর বাইক লক্ষ্য করে গুলি চালায় ওই পুলিশ কর্মী। যার জেরে মৃত্যু হয় এক মহিলা বাইক আরোহীর আহত হয় আরও  দু’জন। প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালানো হয়। ওই পুলিশ কর্মী সদ্য কাজে যোগ দিয়েছিলেন।আত্মঘাতী পুলিশ কর্মীর নাম চোডুপ লেপচা। তিনি কালিম্পঙের বাসিন্দা। তিনি কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বাড়িতে ছুটি কাটিয়ে সবে কর্মস্থলে যোগ দিয়েছিলেন শুক্রবারই। আর আজই কর্মস্থল থেকে বেড়িয়েই নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালাতে চালাতে এগিয়ে যান। সেখানেই ওই দুই বাইক চালককে লক্ষ্য করে গুলি চালান ওই পুলিশ কর্মী।তখনই সেখানে বাইক আরোহী এক মহিলার মাথায় গুলি লাগে।ঘটনায় অপর বাইক আরোহী  সহ আরও একজন পথচারী আহত হন। যে মহিলার মাথায় গুলি লাগে তার নাম রিমা সিংহ। তিনি হাওড়ার দাশনগরের বাসিন্দা। ঘটনার পরই মৃত মহিলার পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন। মৃত রিমা পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিল। কারণ তার বাবার কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর রিমাই তাদের সংসার চালাত।

তারপর গুলি চালানোর পরই নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই পুলিশ কর্মী। প্রায় ৫ মিনিট ধরে এলোপাথাড়ি গুলি চলে। তারপর ওই পুলিশ কর্মী নিজের গলার নিচে গুলি চালান ।ঘটনাস্থলে যায় কড়েয়া থানার পুলিশ। ইতিমধ্যেই ওই পুলিশ কর্মীর সার্ভিস বন্দুকটি নিজেদের হেফাজতে নেয় কড়েয়া থানার পুলিশ। একই সঙ্গে মৃত পুলিশ কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

About Post Author