সময় কলকাতা, ১৫ জানুয়ারি : পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভুয়ো নথি দেখিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতে আগেই মামলা দায়ের হয়েছিল।তার ভিত্তিতেই বৃহস্পতিবার সকাল থেকে সিবিআই হানা কলকাতায়।আলিপুর সহ শহরের ৫ জায়গায় সিবিআই হানা দেয়। কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। সকাল থেকেই আলিপুর সহ শহরের ৫ জায়গায় সিবিআই-র তল্লাশি জারি রয়েছে। নিউ আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই পৌঁছে সেখানে তল্লাশি চালায়। বাইরে ৬ কোম্পানি বাহিনীর জওয়ানদের মোতায়েন রেখে আলিপুর নিউ রোডের ২৮ নম্বর প্লটে আবাসনের ৫ তলার ফ্ল্যাটে চলছে সিবিআই-তল্লাশি। পাশাপাশি ফ্ল্যাটের ভিতরেও ভিতরেও ২ বাহিনী মোতায়েন রয়েছে। সম্প্রতি আইপ্যাক অফিসে ইডি অভিযান চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এবার সিবিআই আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বৃহস্পতিবার দেখা গিয়েছে, বাহিনীর সংখ্যা অনেকটা বাড়িয়ে ৫ জায়গায় অভিযান চালাচ্ছে সিবিআই।
আরও পড়ুনআইপ্যাকে ইডির হানাকে রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসা বলে আখ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


More Stories
“গোপনীয়তা নেই”: ক্ষোভ সেলিমের বিরুদ্ধে? বিদ্রোহী প্রতীক উরের সিপিএমে ফেরার সম্ভাবনা কমছে
৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর সুপ্রিম নির্দেশ রাজ্যকে
গজরাজের প্রাণ বাঁচালেন লোকো পাইলটরা