Home » পরভেজ মোশারেফের ‘প্রয়াণ’ নিয়ে কি বলছে তাঁর পরিবার?

পরভেজ মোশারেফের ‘প্রয়াণ’ নিয়ে কি বলছে তাঁর পরিবার?

সময় কলকাতা ডেস্ক :  পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশারফের মৃত্যুসংবাদের তীব্র বিরোধিতা করে তাঁর পরিবার ও ঘনিষ্ঠরা জানিয়েছেন মৃত্যু সম্পর্কে সম্পূর্ণ ভুয়ো সংবাদ পরিবেশন করা হয়েছে। এর আগে সংবাদ মাধ্যম সূত্রে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে যাকে গুজব বলেই উল্লেখ করছে আত্মীয় পরিজনবর্গ।গুরুতর অসুস্থতার খবর অস্বীকার না করে বলা হয়েছে এখনও বেঁচেই আছেন পারভেজ মুশারফ।পাক প্রাক্তন রাষ্ট্রপতির পরিবার শুক্রবার বিবৃতি দিয়ে তার মৃত্যুর খবর অস্বীকার করে।

এর আগে পাকিস্তানি মিডিয়া আউটলেট ওয়াক্ত নিউজ তাদের টুইটার হ্যান্ডেলে মোশাররফের মৃত্যুর খবর ঘোষণা করে আচমকা আলোড়ন ফেলে দেয় ।পরিবারের বিরোধের এরপর থেকে টুইটটি মুছে ফেলা হয়েছে।৭৮ বছর বয়সী পরভেজ মুশারফ  ২০১৬ সালের মার্চ থেকে দুবাইতে বসবাস করছেন, ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছেন।

আগে মোশারফের পরিবার সূত্রে জানা গিয়েছিল সম্পূর্ণ আরোগ্য কার্যত অসম্ভব। তথাপি পরিবার থেকে টুইট করে জানানো হয় যে তিনি ‘প্রয়াত হন নি,ভেন্টিলেটরেও নেই’, যদিও প্রাক্তন রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সহযোগী এবং প্রাক্তন পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পিটিআইকে বলেছেন: “মুশারফ ভেন্টিলেটরে এবং শারীরিক ভাবে তাঁর অবস্থা গুরুতর।”

About Post Author