সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময়ই ২০২৩ অর্থাৎ আগামী বছরের একাদশ বার্ষিক ও আগামী বছরের উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ২০২৩ সালের একাদশ বার্ষিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে ১৪ মার্চ, শেষ হবে ২৭ মার্চ। প্রায় ১৩ দিন ধরে পরীক্ষা চলবে। তবে কবে কোন বিষয়ে পরীক্ষা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত সংসদের তরফে কিছু জানানো হয়নি। বিস্তারিত সূচি সংসদের ওয়েবসাইটে পাওয়া যাবে।
পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। এবছর প্রথমবার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। ২০২৩ সালে অন্য স্কুলে গিয়েই পরীক্ষা হবে। এ বছরের মতো হোম সেন্টারে পরীক্ষা হবে না।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা আবহে মাঝ পথে বন্ধ করা হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২১ সালেও পরীক্ষা ছাড়াই স্কুলের যোগ্যতার বিচারে মার্কস দেওয়া হয় ছাত্র ছাত্রীদের। তবে করোনা প্রকোপ কাটায় এবছর নিজেদের স্কুলেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসে ছাত্র ছাত্রীরা। চলতি বছর ২ এপ্রিল থেকে শুরু হয় পরীক্ষা এবং শেষ হয় ২৭ এপ্রিল। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন ছাত্র ছাত্রী। তাদের মধ্যে মোট পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। তবে আগামী বছরের পরীক্ষায় পুরনো নিয়ম পালন করা হবে বলে জানান সংসদ সভাপতি।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান