সময় কলকাতা ডেস্কঃ ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ উচ্চমাধ্যমিকের। তবে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল পরীক্ষার্থীদের জন্য। উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাসে এই প্রথম ঘটল। এতদিন উচ্চমাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করত দশের থেকে কিছু বেশি জন। কিন্তু এবার প্রথম দশে উঠে এল ২৭২ জনের নাম। তার মধ্যে ছাত্রর সংখ্যা ১৪৪ জন এবং ১২৮ জন রয়েছে ছাত্রী।
এই বছর ৯৯.৬% নম্বর পেয়ে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার এককভাবে প্রথম স্থান অর্জন করেছেন কোচবিহার জেলার অদিসা দেবশর্মা। যার সর্বমোট নম্বর ৪৯৮। দ্বিতীয় স্থানে ৯৯.৪% নম্বর পেয়ে এককভাবে স্থান করে নিয়েছে পশ্চিম মেদনীপুরের সায়ন্দীপ সামন্ত। তিনি মোট পেয়েছেন ৪৯৭। তবে তৃতীয় স্থান অর্জন করেছেন ৪জন। যাদের মোট নম্বর ৪৯৬ যা মোট নম্বরের ৯৯.২ শতাংশ। তৃতীয় হয়েছেন কলকাতার পাঠভবন স্কুলের রহিন সেন, হুগলির সোহম দাস, অভিক দাস ও পশ্চিম মেদিনীপুরের পরিচয় পারিখ।
২০২০ সালে করোনা আবহে মাঝ পথে বন্ধ করা হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২১ সালেও পরীক্ষা ছাড়াই স্কুলের যোগ্যতার বিচারে মার্কস দেওয়া হয় ছাত্র ছাত্রীদের। তবে করোনা প্রকোপ কাটায় এবছর নিজেদের স্কুলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন ছাত্র ছাত্রীরা। চলতি বছর ২ এপ্রিল থেকে শুরু হয় পরীক্ষা এবং শেষ হয় ২৭ এপ্রিল। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন ছাত্র ছাত্রী। তাদের মধ্যে মোট পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ই মার্চ এবং শেষ হবে ২৭ মার্চ। তবে আগামী বছরের পরীক্ষায় পুরনো নিয়ম পালন করা হবে বলেও জানান সংসদ সভাপতি। তিনি জানান ২০২৩ সালের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই হবে। পুরনো পদ্ধতি মতে হোম স্কুলে হবে না। বাইরে গিয়েই ছাত্র ছাত্রীদের পরীক্ষা দিতে হবে।
তবে এবার ১০জুন ফল প্রকাশ হলেও স্কুল থেকে এদিনই মার্কশিট পাওয়া যাবে না। কম সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশে মার্কশিট ছাপানোয় অসুবিধা হওয়ার স্কুল থেকে মার্কশিট মিলবে ২০জুন। তবে মার্কশিট ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি চিরঞ্জিত ভট্টাচর্য্য। ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি