সময় কলকাতা ডেস্কঃ আজ ১১ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৬২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৪৮৮- আজকের দিনে চতুর্থ জেমস স্কটল্যান্ডের রাজা নিযুক্ত।
১৮৫৫-বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সূর্য রশ্মির বিভাজন আবিষ্কার হয় এদিন।
১৯৮১-ইরানের ভূমিকম্পে আজকের দিনে দেড় হাজার লোক নিহত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০১ – বাঙালি লেখক, শিক্ষাব্রতী ও সাংসদ প্রমথনাথ বিশী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৭ – ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন-এর জন্মদিন আজ।
১৯৪৭-বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৬০-পণ্ডিত ও গ্রন্থকার রামকমল ভট্টাচার্য আজকের দিনে প্রয়াত হন।
১৯২৮ – বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শৈলেশ্বর বসু-র প্রয়াণ দিবস আজ।
১৯৬২ – ভারতীয় বাঙালি অভিনেতা ছবি বিশ্বাস এদিন প্রয়াত হন।
১৯৯৭ – বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও পৃথিবীর শ্রেষ্ঠ দূরগামী সাঁতারু মিহির সেন-র প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি