সময় কলকাতা ডেস্ক: সকালে বাচ্চাদের স্কুলের টিফিন হোক বা বাচ্চারা স্কুল থেকে ফেরার পরে সন্ধ্যার জলখাবার হোক, ঠিক কি দিলে বাচ্চারা খুশি হবে তা নিয়ে মায়েদের চিন্তার শেষ নেই। তাই এবার বাচ্চাদের মনের মতো বানিয়ে ফেলুন স্লাইস বাটার চিকেন রোল।
উপকরণ
• মাংস ২৫০ গ্রাম,
• রুটি ৫টি,
• আদা রসুন বাটা
• জিরে গুঁড়ো এক চা চামচ,
• পেঁয়াজ মিহি কুচি
• টক দই
• ধনেপাতা
• কাবাব মশলা
• গোলমরিচ
• মাখন
• তেল
• শসা কিউব করে কাটা
• টমেটো কিউব করে কাটা,
• গাজর কিউব করে কাটা
• লবণ স্বাদমতো
পদ্ধতি
মাংস ধুয়ে পাতলা করে স্লাইস করে নিন। একটি পাত্রে স্লাইস করা মাংস টক দই, কাবাব মশলা, জিরে, গোলমরিচ গুঁড়ো , আদা রসুন, লবণ মেখে দশ মিনিট মেরিনেট করে রাখুন।

এবার প্যান বসিয়ে তেল দিন। তেল গরম হলে মেরিনেট করা মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ দশ মিনিট ভাজা ভাজা করে রান্না করে শসা-টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে আবার ভালো করে নেড়ে নামিয়ে রাখুন। এবার রুটির মধ্যে মাখন মেখে ভাজা মাংসের পুর ভরে গোল গোল রোল বানিয়ে সুন্দর করে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার