Home » মজাদার লোভনীয় আমের শ্রীখান্দ

মজাদার লোভনীয় আমের শ্রীখান্দ

সময় কলকাতা ডেস্ক : গরম কালের সবচেয়ে শ্রেষ্ঠ খাবার হল আম। আম ভালোবাসেন না এমন মানুষ বোধ হয় নেই। তাই আজ আম দিয়ে এক নতুন মজাদার রেসিপি, আমের শ্রীখান্দ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন।

আমের শ্রীখান্দ তৈরির উপকরণ

• পাকা আমের পিউরি দেড় কাপ
• টক দই ৫০০ গ্রাম
• কনডেন্সড মিল্ক আধা কাপ
• ক্রিম চিজ ১/৪ কাপ
• জাফরান আধা চা-চামচ
• পেস্তাবাদাম

পদ্ধতি

প্রথমে টক দই পরিষ্কার কাপড়ে নিয়ে ঝুলিয়ে রাখবেন ‍দুই ঘণ্টা যেন দই থেকে জল আলাদা হয়ে যায়। একটা বাটিতে জল ঝরানো দই, আমের পিউরি আর বাকি উপকরণ একসঙ্গে নিয়ে ভালো করে বিট করুন বিটার দিয়ে। সব সুন্দর করে মিশে ক্রিমী ভাব হয়ে গেলে পরিবেশন পাত্রে অল্প অল্প করে ঢেলে নরমাল ফ্রিজে রেখে দিন দুই ঘণ্টার জন্য। খাওয়ার আগে ফ্রিজ থেকে নামিয়ে উপর দিয়ে জাফরান আর পেস্তাবাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

About Post Author