Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৪ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৬৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮৩৯-আজকের দিনে কলকাতায় বাংলা পাঠশালার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৩৯ – সংবাদ প্রভাকর বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করে এদিন।
১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগ আজকের দিনে প্রকাশিত হয়।
১৯৯৫-ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশে ব্যাঙ্কিং পরিষেবা সম্পর্কিত “ব্যাঙ্কিং ন্যায়পাল প্রকল্প” প্রথম চালু করে এদিন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮০ – প্রখ্যাত গান্ধীবাদী নেতা ও গঠনমূলক সেবাকার্য ও পল্লীউন্নয়নের বিভিন্ন পদ্ধতির আবিষ্কারক সতীশচন্দ্র দাশগুপ্ত আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৭ – বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক বিনয় ঘোষ এদিন জন্মান।
১৯৪৬-বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনীতিক কলকাতা পুরসভার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯৫৫ – ভারতীয় মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী কিরণ খের এদিন জন্মান।

 

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৪৬ – টেলিভিশনের আবিস্কারক জন বেয়ার্ড আজকের দিনে প্রয়াত হন।
২০২০- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুত -এর প্রয়াণ দিবস আজ।

About Post Author