সময় কলকাতা ডেস্কঃ ডায়াবেটিস এমন একটি রোগ যা পুরোপুরি নিরাময় করা কখনোই সম্ভব নয়। এই রোগ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা দেহের রক্তে শর্করার মাত্রা বাড়াতে এবং দেহের পর্যাপ্ত ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই রোগটি পরিচালনা করা কঠিন তবে অসম্ভব নয়। রক্তে শর্করার পরিমাণ কম করতে চিকিৎসকের পরামর্শ মতো চলার পাশাপাশি খাওয়াদাওয়াতেও বদল আনা প্রয়োজন।
উচ্ছে
ডায়াবেটিসের প্রধান ওষুধই হল উচ্ছে। চিকিৎসকরা ডায়াবেটিস রোগীদের রোজ উচ্ছে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। রক্তে শর্করার পরিমাণ হ্রাস করতে অবশ্যই পাতে রাখুন উচ্ছে।
মেথি
সকালে উঠে এক গ্লাস মেথি ভেজানো জল ডায়াবেটিসের রোগীদের অন্যতম ওষুধ। তবে মেথির সঙ্গে যদি হলুদ এবং আমলকির গুঁড়ো মেশানো যায়, তা হলে আরও বেশি উপকার পাওয়া যেতে পারে।
আমলকি
বহু কাল আগে থেকেই শরীর সুস্থ রাখতে আমলকির ব্যবহার হয়ে আসছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমলকি খুবই উপকারী। চুল এবং ত্বকের জন্যও সমান ভাবে কার্যকর আমলকি।

বাদাম
ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সমৃদ্ধ বাদাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি কোলেস্টেরল, প্রদাহজনিত সমস্যা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে তুলতেও বাদাম ব্যাপক সাহায্য করে।
কলা
রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে কলা বেশ কার্যকরী। ডায়াবেটিস থাকলে অনেকেই কলা এড়িয়ে চলেন। তবে গবেষকরা বলছেন, কলা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর নয়।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি