Home » সিবিআই তদন্তে আস্থা হারালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সিবিআই তদন্তে আস্থা হারালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সময় কলকাতা ডেস্কঃ এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি দুর্নীতির তদন্তে সিবিআই কিছুই করেনি, এমনটাই দাবি বিচারপতির। মঙ্গলবার সিবিআই তদন্তের প্রক্রিয়া নিয়ে এমনই অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, অন্ধকার সুড়ঙ্গের শেষে কোনও আলো দেখতে পাচ্ছেন  না তিনি। পাশাপাশি এদিন তিনি বলেন, সিবিআই-এর থেকে সিট ভালো। একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষে কোনও আলো দেখতে পেলাম না। আমি ক্লান্ত।’

শিক্ষা নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলার দায়িত্ব সরাসরি সিবিআইকে দেন তিনি। কিন্তু মঙ্গলবার আদালতে তিনি বলেন, ‘নিয়োগ দুর্নীতিতে সিবিআই কী করবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। নভেম্বরে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তদন্তের গতি সেভাবে এগোয়নি।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার একটি শুনানিতে প্রথমেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই একাধিক কর্মীর চাকরি বাতিল হয়। তাঁদের বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়। এমনকী শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরিও যায়। নাম জড়ায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও। সিবিআই জেরার হাজিরা দিতে যান তিনিও। এবার এসএসসি দুর্নীতিতে সিবিআই তদন্তের প্রতি নিজেই আস্থা হারালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

About Post Author