সময় কলকাতা ডেস্ক: কেরিয়ারের শুরুতে বডি শেমিং এর শিকার হন আন্তর্জাতিক মানের অভিনেত্রী রাধিকা আপ্তে। তবে বডি শেমিং এর শিকার হলেও কখনও মানসিক অবসাদে ডুবে যাননি রাধিকা। বরং তিনি নিজেকে আরও বেশি করে ভালোবেসেছেন। এমনকি নিজের শরীরকেও ভালোবেসেছেন। তাই কোনো পরিবর্তন করেননি নিজের শরীরের।

একটি সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছেন, শুরুর দিনগুলিতে বারবার সমালোচিত হয়েছেন তিনি। তাঁর অভিনয় ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে রাধিকার অভিনয় ক্ষমতা সত্যিই প্রশংসার দাবি রাখে তা প্রমাণ করে দিয়েছে তাঁর অভিনীত একাধিক ফিল্ম ও ওয়েব সিরিজগুলি। রাধিকার অভিনয় বাংলা ফিল্মেও প্রশংসিত হয়েছে।
রাধিকা জানান, তাঁকে নোজ জব করাতে ও বোটক্স নিতে বলা হয়েছিল। এমনকি তিনি অভিনয় জানেন না বলেও কটাক্ষ করেছেন অনেকেই। পাশাপাশি স্তন বড় করার পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানান তিনি। তবে কখনোই নিজের শারীরিক কোনো পরিবর্তন করতে চাননি রাধিকা। নিজের অভিনয়ের পারদর্শিতার গুণেই আজও অভিনয় জগতে টিকে রয়েছেন তিনি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র