Home » খুব সহজেই বানিয়ে ফেলুন আচার মাংস

খুব সহজেই বানিয়ে ফেলুন আচার মাংস

সময় কলকাতা ডেস্ক: চিকেনের অনেক রকম রেসিপি তো ট্রাই করেছেন। এবার খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন আচার মাংস।

উপকরণ

চিকেন

পেঁয়াজকুচি

টকদই ,

হলুদগুঁড়ো

লঙ্কাগুঁড়ো

রসুন বাটা

পাঁচফোঁড়ন

আদা বাটা

সর্ষের তেল

নুন স্বাদমতো,

চিনি সামান্য,

তেজপাতা

কাঁচালঙ্কা

পদ্ধতি

কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও পাঁচফোড়ন দিন। ভাজা ভাজা হলে পেঁয়াজকুচি দেবেন। পেঁয়াজ সোনালী রং ধরলে তাতে কাঁচালঙ্কা বাদে সবমশলা ও দই দিয়ে কষান। মশলা কষানো হলে চিকেনের টুকরো দিয়ে ভালোভাবে কষান। সেদ্ধ হওয়ার মতোজল দিয়ে দিন। সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে সামান্য চিনি দিন। উপরে কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। ব্যাস হয়ে গেল আচার মাংস।

About Post Author